হোম > সারা দেশ > লালমনিরহাট

পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের যৌথ তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে জানা গেছে।

আজ রোববার ভোর ৪টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও সীমান্ত সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৩৮-এর উপপিলার ১ নম্বরের বিপরীতে রয়েছে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধার বিএসবাড়ি সীমান্ত। রোববারের ভোরে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ি ক্যাম্পের টহল দল কাঁটাতারের গেট খুলে দুই নারী, আট পুরুষ ও দুই শিশুসহ মোট ১২ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়।

ভুক্তভোগীরা সীমান্তবর্তী বামনদল এলাকার বসতবাড়ির আশপাশে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা বিষয়টি টের পান। তাৎক্ষণিকভাবে তারা বিজিবির ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) বুড়িমারী সদর ক্যাম্পের সদস্যদের বিষয়টি অবহিত করেন। বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাদের ভারতীয় সীমান্তে ফেরত পাঠায়।

ঘটনার পর থেকে সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও স্থানীয় বাসিন্দারা পাহারা বসিয়েছেন। অপরদিকে ভারতীয় সীমান্ত অংশেও বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহীনুল ইসলাম শাহীন বলেন, ‘নারী-পুরুষ ও শিশুসহ ১২ জনকে ভারতের অভ্যন্তর থেকে ধরে এনে কাঁটাতারের গেট দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবি সদস্যরা সফলভাবে তা প্রতিহত করেছেন।’

তিনি আরও বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে। তাদের কেন অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তা বৈঠকের পর জানা যাবে। বর্তমানে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পরিবেশগত প্রভাব নিরূপণে বুড়িমারী স্থলবন্দরে জনমত যাচাই সভা

‘অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল হবে’

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ১৩

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেল ট্রাক, দুই নারী নিহত

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অ্যাসিড নিক্ষেপে গৃহবধূ হত্যা, বিচার চেয়ে মহাসড়কে শুয়ে কান্নায় ভেঙে পড়লেন মা

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

বিরোধ মীমাংসার জন্য ডেকে নারীকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ