হোম > সারা দেশ > লালমনিরহাট

কালীগঞ্জে ধান কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বীরেন্দ্রনাথ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে চলবলা ইউনিয়নের কয়ারদোলায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি এ টি এম গোলাম রসূল।

নিহত কৃষক বীরেন্দ্রনাথ চেংটু চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের কেকারনাথের পুত্র।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকজন কৃষকসহ কয়ারদোলায় জমিতে ধান কাটতে যান বীরেন্দ্রনাথ। এ সময় বিদ্যুচ্চালিত সেচ পাম্পের তারে জড়িয়ে পড়েন। চিৎকার শুনে সঙ্গে থাকা কৃষকেরা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসূল আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাটে পুলিশি বাধায় পণ্ড নির্মাণশ্রমিকদের সমাবেশ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, কাঁটাতারের বাতি নিভিয়ে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পরিবেশগত প্রভাব নিরূপণে বুড়িমারী স্থলবন্দরে জনমত যাচাই সভা

‘অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল হবে’

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ১৩

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেল ট্রাক, দুই নারী নিহত

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড