হোম > সারা দেশ > লালমনিরহাট

আদিতমারীতে শিশু ধর্ষণ মামলায় তরুণ র‍্যাবের হাতে গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জীবন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে রংপুর র‍্যাব-১৩। আজ ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জীবন মিয়া আদিতমারী উপজেলার বাসিন্দা।

আজ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ২৯ জুলাই দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার ৭ বছর বয়সী এক শিক্ষার্থী বাড়ির পাশে খেলা করছিল। এ সময় জীবন মিয়া প্রতিবেশী ওই শিশুকে ডেকে ফাঁকা একটি টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ১ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জীবন মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) তাজরুল ইসলাম সরদার জানান, ধর্ষণ মামলায় র‍্যাবের হাতে গ্রেপ্তার জীবন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

৬০০ শিক্ষার্থীর জন্য আছেন মাত্র ‘একজন শিক্ষক’

পাটগ্রাম: ভারপ্রাপ্ত দিয়ে চলছে জমি কেনাবেচা-খারিজ

৪০ বছর বাড়ির উঠোনে শিকলবন্দী শফিকুল, পরিবারের দাবি, ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

পাটগ্রামে এসি ল্যান্ড ও সাব-রেজিস্ট্রারের পদ শূন্য: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আদিতমারীতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

পাটগ্রামে এনসিসি ব্যাংকের উদ্যোগে ছাত্রীদের নিয়ে স্টুডেন্ট ব্যাংকিং ও গাছ বিতরণ

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

আদিতমারীতে বাইসাইকেল পেল ৪৬ শিক্ষার্থী

কৃষকেরা বিদেশে টাকা পাচার করে না: এমপি বাবুল

বিপৎসীমার নিচে তিস্তা, বন্যার উন্নতি লালমনিরহাটে