হোম > সারা দেশ > লালমনিরহাট

আদিতমারীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, যুবককে গণপিটুনি

লালমনিরহাট প্রতিনিধি 

প্রতীকী ছবি

লালমনিরহাটের আদিতমারীতে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে হাতেনাতে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

অভিযুক্ত যুবকের নাম শাহিন। তিনি সারপুকুর ইউনিয়নের সরল খাঁ গ্রামের বাসিন্দা ও পেশায় আইসক্রিম বিক্রেতা। গতকাল শনিবার রাতে তাঁর বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

মামলা সূত্রে জানা গেছে, গতকাল বাক ও শারীরিক প্রতিবন্ধী ওই তরুণীকে (২৮) বাড়িতে রেখে পরিবারের সদস্যরা পাশের খেতে কাজে যান। দুপুরে আইসক্রিম বিক্রি করতে এসে শাহিন ওই বাড়িতে গিয়ে তরুণীকে একা পেয়ে ধর্ষণ করেন। এর মধ্যে ভুক্তভোগীর ভাই বাড়িতে এসে বিষয়টি দেখতে পেয়ে শাহিনকে আটক করে চিৎকার দেন। তখন আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘নির্যাতিত তরুণীর বাবার দায়ের করা এজাহারটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে শাহিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে আলামত সংগ্রহের জন্য নির্যাতিত তরুণীকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইন: ৩ নারী শূন্যরেখায়, দেশের ভেতরে ঢুকেছে ৫ জন

মাদক ও জুয়া মামলার আসামিদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা লালমনিরহাট আইনজীবী সমিতির

লালমনিরহাটে ধর্ষণের ঘটনা আড়াল করতে কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগ

আবারও মানসিক ভারসাম্যহীন যুবককে পুশ ইনের চেষ্টা বিএসএফের

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই হোক বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত, পাঠদান চলছে মন্দিরের বারান্দায়

লালমনিরহাটে তিস্তার পানি কমলেও নিম্নাঞ্চলে দুর্ভোগ অব্যাহত

হাতীবান্ধায় চাচার লাঠির আঘাতে যুবক নিহত

হাতীবান্ধায় আসামির দায়ের কোপে দুই পুলিশ অফিসার আহত

অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোচালক নিহত