হোম > সারা দেশ > লালমনিরহাট

কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দুই জায়ের মৃত্যু 

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ওই এলাকার বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪২) ও একাব্বর মিয়ার স্ত্রী নিলুফা বেগম (৩৮)। তাঁরা সম্পর্কে আপন জা।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য রাকিবুল ইসলাম পলাশ জানান, বাবলু মিয়া ও এক আকবর মিয়া উভয়ে আপন ভাই। তাঁরা একই বাড়িতে বাস করে আসছেন। দুপুরে বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম গোসল করতে যান। এ সময় গোসলখানার টিনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান ফিরোজা। তাঁকে উদ্ধার করতে নিলুফা বেগম এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। 

পরে আহত দুজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।  

তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই পরিবারের দুই গৃহবধূর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায় জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই গৃহবধূ দুজনের মৃত্যু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে।

লালমনিরহাটে পুলিশি বাধায় পণ্ড নির্মাণশ্রমিকদের সমাবেশ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, কাঁটাতারের বাতি নিভিয়ে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পরিবেশগত প্রভাব নিরূপণে বুড়িমারী স্থলবন্দরে জনমত যাচাই সভা

‘অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল হবে’

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ১৩

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেল ট্রাক, দুই নারী নিহত

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড