হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

যারা দেশকে অচল করতে চেয়েছে, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় ত্রিনয়নী পূজামণ্ডপে গতকাল রাতে বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

যারা একসময় হরতাল-অবরোধের মাধ্যমে দেশকে অচল করে দেওয়ার হুমকি দিয়েছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় ত্রিনয়নী পূজামণ্ডপে দুর্গাপূজার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘একসময় ১৭১ দিন, ৭২ দিন, ৭৩ দিন হরতাল হয়েছিল। যারা হরতাল-অবরোধ করে বলেছিল, শান্তিতে থাকতে দেব না, দেশ অচল করে দেওয়া হবে—আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী। ঘুরেফিরে এক।’ তিনি আরও বলেন, ‘খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ, রাজনৈতিক যুদ্ধ শেষ করেছি। জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে। আবার যেন রাজনৈতিক যুদ্ধ করতে না হয়। বাংলাদেশে আমাদের শান্তি, সম্প্রীতি ও নাগরিক সুবিধা নিশ্চিত করে ইজ্জত-সম্মানের সঙ্গে সবাই মিলেমিশে থাকতে পারি, সেটাই হোক আমাদের অঙ্গীকার।’

বিরোধী দলের ভূমিকা নিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আমরা যারা সরকারি দলে আছি, আমাদের যেমন নৈতিক দায়িত্ব আছে, যেমন কমিটমেন্ট আছে, ঠিক তেমনি বিরোধী দলে যারা আছেন, তাঁদেরও নৈতিক দায়িত্ব ও কমিটমেন্ট আছে। তাহলে যেদিন আমরা শপথ নিয়েছি, যেদিন দায়িত্ব নিয়েছি, সেদিন থেকে এখন পর্যন্ত বিরোধী দল কতটুকু দায়িত্ব পালন করেছে, সেটাও বিবেচনার দাবি রাখে। তাহলে আজকে কেন লংমার্চ দিতে হবে? কেন রোডমার্চ করতে হবে?’

লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশান ঘাট সংসদের সভাপতি সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, ত্রিনয়নী পূজা উদ্‌যাপন কমিটির প্রধান উপদেষ্টা মানিক সাহা এবং সভাপতি বিনয় ভূষণ মজুমদারসহ অন্যরা।

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ

নতুন বাংলাদেশ গড়তে হবে, বিগত ১৭ বছরের বর্ণনার দরকার নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

লক্ষ্মীপুরে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭

বিধবাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান: পাঁচ দিনে আটক ৭৮৮

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, লক্ষ্মীপুরের সেই নেতা গ্রেপ্তার