হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগতিতে দুর্গম চরের স্বাস্থ্যসেবা দিতে চালু হলো ওয়াটার অ্যাম্বুলেন্স

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্লাহসহ চরাঞ্চলের বিভিন্ন অধিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বপ্নযাত্রা নামের ওয়াটার অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

এদিন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, অ্যাম্বুলেন্সটি দ্বীপ চরবাসীর স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা রাখবে এবং প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযানের কাজ করতে পারবে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (UGDP) মাধ্যমে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে রামগতি উপজেলা প্রকৌশলীর দপ্তর ওয়াটার অ্যাম্বুলেন্সটি কিনে রামগতির চর আব্দুল্লাহসহ বিভিন্ন চরাঞ্চলের সাধারণ মানুষের জন্য বরাদ্দ করেছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদের সামনে বেড়িবাঁধের ওপর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তনু চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান, বড়খেড়ি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহম্মদ, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চেয়ারম্যান ও স্বাস্থ্যকর্মীরা।

রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর ও লুট, কৃষক দল নেতা গ্রেপ্তার

কমলনগরে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরের সাবেক এমপি নুরউদ্দিন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

মন্দিরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ

যারা দেশকে অচল করতে চেয়েছে, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী: এ্যানি

নতুন বাংলাদেশ গড়তে হবে, বিগত ১৭ বছরের বর্ণনার দরকার নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি