হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

নিজেই চালাচ্ছিলেন অটোরিকশা, ট্রাকের সঙ্গে সংঘর্ষে হারালেন স্ত্রী-কন্যাকে

নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশা আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই গৃহবধূর স্বামী। আজ শুক্রবার রাত ৮টার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো জামিনা সুলতানা ইনু (২০) ও তাঁর শিশুকন্যা ফাতেমা আক্তার (২)। দুর্ঘটনায় ইনুর স্বামী আবদুর রহমান আহত হয়েছেন। আবদুর রহমানের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকায়। নিজের অটোরিকশা রহমান নিজেই চালাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার থেকে স্ত্রী ইনু ও মেয়ে ফাতেমাকে নিয়ে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশে নিজের সিএনজি অটোরিকশা নিয়ে রওনা করেন আবদুর রহমান। অটোরিকশাটি বেগমগঞ্জের আমিন বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে তিনজনই আহত হয়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইনু ও তাঁদের মেয়ে ফাতেমাকে মৃত ঘোষণা করেন। আহত রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, মা-মেয়ে দুজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নতুন বাংলাদেশ গড়তে হবে, বিগত ১৭ বছরের বর্ণনার দরকার নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

লক্ষ্মীপুরে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭

বিধবাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান: পাঁচ দিনে আটক ৭৮৮

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, লক্ষ্মীপুরের সেই নেতা গ্রেপ্তার

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার