হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি

অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: আজকের পত্রিকা

মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ কোনো ধর্ম বা সম্প্রদায়ের মানুষকে আলাদা করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘আমরা সবাই এই মানচিত্রের মধ্যে আছি। এটাই হলো বিএনপির রাজনীতি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই।’

আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারের মালিবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘এ ভূখণ্ডে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, মারমা, মগ ও সাঁওতালসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। সবাই মিলে এই দেশ গড়ে তুলেছেন। বিএনপির রাজনীতিও এই সম্প্রীতি ও সহাবস্থানের দর্শনে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় এই দর্শনের ভিত্তিতে বিএনপির রাজনীতি গড়ে তুলেছিলেন। এ জন্য আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই।’

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনাদের ধর্মীয় উৎসবের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা রয়েছে। আমরা সবাই সম্প্রীতি ও শান্তির সঙ্গে এ সমাজে বসবাস করতে চাই। যেকোনো বিপদ-আপদে বিএনপি আপনাদের পাশে থাকবে।’

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় এবং নারীশক্তির বন্দনা শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্য। মানবকল্যাণ ও আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়াই এ উৎসবের মূল উদ্দেশ্য।

এ সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মণ্ডল, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি মানিক সাহাসহ চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

লক্ষ্মীপুরের সাবেক এমপি নুরউদ্দিন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

মন্দিরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ

যারা দেশকে অচল করতে চেয়েছে, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী: এ্যানি

নতুন বাংলাদেশ গড়তে হবে, বিগত ১৭ বছরের বর্ণনার দরকার নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

লক্ষ্মীপুরে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭