হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সাবেক এমপি আনোয়ার খাঁনসহ দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি

সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইন এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁনকে প্রধান আসামি করে দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দেবনগরপুর এলাকার নুরুল ইসলাম কালার ছেলে রবিউল হাসান রাব্বি বাদী হয়ে মঙ্গলবার রাতে রামগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁন, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে কামরান হোসেন রাজু (২৮), শেখ ফরিদ শাহীন (৩০), নাজমুল ইসলাম রাব্বীসহ (৩০)পাঁচজনকে গ্রেপ্তার করে।

ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইন ও হামলা-ভাঙচুরের অভিযোগে ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত। ১৬ জুন উপজেলার উদয়পুর এলাকায় অবস্থিত ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমিতে জড়ো হয়ে তাঁরা স্লোগান দেন এবং প্রতিষ্ঠানে ভাঙচুর চালান। এ সময় বাধা দিতে গেলে কয়েকজনকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

লক্ষ্মীপুরে শিক্ষার্থী মেহেদী হত্যা: শিক্ষক-ছাত্রসহ গ্রেপ্তার ২

লক্ষ্মীপুরে যুবদল নেতার বাড়িতে অস্ত্র উঁচিয়ে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে স্কুলছাত্রকে হত্যার অভিযোগ: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর

লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

কমলনগরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, সরেজমিনে মিলল না সত্যতা

উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সৌদি আরবে ২ বাংলাদেশি নিহত

প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে এনসিপি নেতাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরে মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব, কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

চামড়া বিক্রি হচ্ছে না, মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ