হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের ১১ গ্রামে আজ উদ্‌যাপিত হচ্ছে ঈদ

লক্ষ্মীপুর প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ লক্ষ্মীপুরের ১১টি গ্রামে উদ্‌যাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের কয়েকটি গ্রামে আজ বুধবার ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে।

জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আজ ঈদুল আজহা উদ্‌যাপন করছেন।

সকাল ৮টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ও নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ইমামতি করেন মাওলানা রুহুল আমিন।

মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সংগতি রেখে ৪০ বছর ধরে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন।