হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

মো. হেলাল। ছবি: সংগৃহীত

আরব আমিরাতের শারজায় মো. হেলাল (২৭) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১১ এপ্রিল শারজা শহরের ১০ নম্বর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিজ কর্মস্থলের টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় হেলালের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নূর আলমের ছেলে।

তবে হেলালের স্বজনেরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন। স্বজনেরা জানান, ২০২৩ সালের নভেম্বর মাসে জীবিকার তাগিদে আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন হেলাল। তিনি সেখানকার ‘নূর আল কামাল পেইন্ট কন্ট্রাকটিং’ নামক একটি প্রতিষ্ঠানে পেইন্টার হিসেবে কর্মরত ছিলেন। হেলালের এক সহকর্মীর মাধ্যমে মৃত্যুর খবরটি জানতে পারলেও ঘটনার পেছনে কারা জড়িত, সে সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাননি তাঁরা। পরিবারের অভিযোগ, হেলালকে হত্যার পর তাঁর মরদেহ টয়লেটে ঝুলিয়ে রাখা হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

হেলালের বাবা নূর আলম বলেন,​‘আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়। তাঁকে হত্যা করা হয়েছে। আমি বাংলাদেশ সরকারের মাধ্যমে আমিরাত সরকারের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। পাশাপাশি দ্রুত যেন আমার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়, সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহায়তা চাইছি।’‎

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ পুলিশকে জানায়নি। তবে খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।

ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ, সাবেক পুলিশ সদস্য নিহত

হাত বেঁধে পেটানো সরদারের বিরুদ্ধে মামলা করলেন সেই শ্রমিক

অটোরিকশাচালককে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

শ্রমিককে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে হাত বেঁধে পেটালেন ইটভাটার সর্দার, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে পাওনা টাকা নিতে বের হন রাতে, ভোরে মিলল অটোচালকের লাশ

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা, পুলিশের বাধা, সংঘর্ষে আহত ২০

ক্রেতাকে মারধরের ঘটনায় মাংস বিক্রেতাসহ ২ জন কারাগারে

বিদ্যালয়ের ছাদের কিছু অংশ ধসে ৩ শিক্ষার্থী আহত

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৬ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের কোস্ট গার্ড, ফিরে পেতে স্বজনদের আকুতি