হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে যুবদল নেতার বাড়িতে অস্ত্র উঁচিয়ে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

রামগঞ্জ উপজেলায় যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদারের বাড়িতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করেন তার ছোট ভাই সুমন মজুমদার। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদারের বাড়িতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে কয়েকটি গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

রোববার দিবাগত রাত ১২টার পর গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

১ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সুমন মজুমদার নামে এক যুবক প্রকাশ্যেই পিস্তল উঁচিয়ে যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদারের বাড়ি লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। এ সময় দেখা যায়, পেছন দিক থেকে এক নারী তাঁকে বাধা দিচ্ছেন। গুলি ছুড়তে ছুড়তে বাড়ির বারান্দায় জানালার গ্লাস ভাঙচুর করেন সুমন। একই সঙ্গে সুমনকে গালাগালি করতে শোনা যায়। তবে গুলি করার সময় যুবদল নেতা আবদুস ছাত্তার বাড়িতে ছিলেন কি না সেটা নিশ্চিত হওয়ায় যায়নি।

অভিযুক্ত সুমন মজুমদার যুবদল নেতা আবদুস ছাত্তারের ছোট ভাই বলে নিশ্চিত হওয়া গেছে। কিন্তু এ বিষয়ে যুবদল নেতা ছাত্তার বা সুমন মজুমদার কেউ কোনো কথা বলেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুস সাত্তার মজুমদার রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হামলার সঙ্গে জড়িত সুমন মজুমদার আবদুস সাত্তারের আপন ছোট ভাই। এ সময় ঘরবাড়িতে ভাঙচুর করা হয় এবং তাঁকে লক্ষ্য করে অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সুমন মজুমদারকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরে স্কুলছাত্রকে হত্যার অভিযোগ: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর

লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

কমলনগরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, সরেজমিনে মিলল না সত্যতা

উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সৌদি আরবে ২ বাংলাদেশি নিহত

প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে এনসিপি নেতাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরে মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব, কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

চামড়া বিক্রি হচ্ছে না, মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী এবং মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ঘর থেকে হারিয়ে গেল শিশু, পরে খালে মিলল লাশ