হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

ছড়িয়ে পড়েছে ‘চায়না দুয়ারি’ জাল, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের ব্যবহার বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, এ জালের কারণে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী আটকা পড়ে মারা যাচ্ছে, যা জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় সরেজমিন দেখা যায়, প্রায় ৪০০ মিটার এলাকাজুড়ে ৪০ থেকে ৫০টি চায়না দুয়ারি জাল পাতা রয়েছে।

স্থানীয়রা জানান, লোহার রিংয়ের সঙ্গে মিহি সুতা দিয়ে ঘন ঘন গিঁট দিয়ে তৈরি এ জাল পানির নিচে পেতে রাখা হয়। মাছসহ বিভিন্ন জলজ প্রাণী এতে ঢুকলে সহজে বের হতে পারে না। ফলে মাছ শিকারের পাশাপাশি ছোট মাছ, পোনা ও অন্যান্য জলজ প্রাণীও মারা পড়ে।

মৎস্য-সংশ্লিষ্টরা জানান, চায়না দুয়ারি জাল পরিবেশের জন্য ক্ষতিকর। এতে মাছের পাশাপাশি শামুক, ঝিনুক, ব্যাঙ, কাঁকড়া, সাপ, কুচিয়া ও বিভিন্ন জলজ প্রাণী আটকা পড়ে। দীর্ঘদিন এ জালের ব্যবহার চলতে থাকলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

চর মার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তারেক রহমান রকি বলেন, চায়না দুয়ারি জাল জলজ জীববৈচিত্র্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ জালে মাছের বাচ্চা, পোনা এমনকি মাছের ডিমও আটকা পড়ে। ফলে অনেক প্রজাতির মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, এ ধরনের জালের ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

চর কালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করতে হবে। এ কাজে জড়িতদের আইনের আওতায় আনা গেলে এর ব্যবহার কমবে এবং দেশের মৎস্যসম্পদ রক্ষা পাবে।

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, চায়না দুয়ারি জাল পরিবেশের ভারসাম্য নষ্ট করে। জনসাধারণকে এ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ জাল অপসারণে অভিযান অব্যাহত রাখা হবে।

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরে হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে

ছোট ভাইকে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, বিচার চাইলেন বৃদ্ধ বাবা

স্বপ্ন ফিরল কফিনে, লক্ষ্মীপুরে সহোদরকে চিরবিদায়

ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, হতাশ জেলে-ব্যবসায়ীরা

লক্ষ্মীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

এক বছর পরই বিএনপির কাছে জবাবদিহি আশা করবে মানুষ: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল লক্ষ্মীপুরের যুবকের

ঘরে অস্ত্র থাকার কথা বলে পুলিশ ডেকে স্বামীকে ফাঁসালেন গৃহবধূ