হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

মাওলানা আব্দুল আহাদ। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে এক মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুল আহাদকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে রাতে চন্দ্রগঞ্জ উপজেলার ওই মাদ্রাসা থেকে তাঁকে আটক করা হয়।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, গত শনিবার রাত ৯টার দিকে অভিযুক্ত শিক্ষক ওই শিশুকে তাঁর ব্যক্তিগত কক্ষে ডাকেন। সেখানে তাকে যৌন নিপীড়ন করা হয়।

পরদিন ওই শিশুশিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে নিজ বাড়িতে গিয়ে তার মাকে পুরো ঘটনা জানায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের অবহিত করলে তাঁকে আটক করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রাতেই নির্যাতিত শিশুর পরিবার থানায় একটি মামলা করে।

বিশ্বকাপ ফাইনাল দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, শিক্ষক ইমরান হোসেন চাকরিচ্যুত

লক্ষ্মীপুরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ: দৃশ্যমান ৭০ ভাগ, দুই উপজেলার স্বস্তি

৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করে রাষ্ট্র চালানো যাবে না: হাসনাত আবদুল্লাহ

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

লক্ষ্মীপুরে সালিসি বৈঠকে বৃদ্ধকে গুলির অভিযোগ

হাইস্কুলে কারিগরি শিক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে: লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী এ্যানি

প্রভাবশালী কিছু লোক মাদক ব্যবসা করেন, ছেড়ে দিন: পানিসম্পদমন্ত্রী

৭১-এর চেতনা বিক্রির মতো আমরা জুলাই চেতনাকে নষ্ট হতে দেব না: হুইপ নিজান