হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

নৌকায় বিস্ফোরণ, ৬ জন অগ্নিদগ্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি

নৌকায় বিস্ফোরণে দগ্ধরা। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের রামগতিতে জেলে নৌকায় বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় নোয়াখালীতে এবং ঢাকা জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়। এদের মধ্যে আমজাদ হোসেন ও ফারুক হোসেন নামের দুজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন, রামগতি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কমনাশীষ।

এ চিকিৎসক জানান, হাসপাতালে চারজনকে আনা হয়। এদের শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। পরে অবস্থার অবনতি দেখে তাদের ঢাকায় প্রেরণ করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও জেলেরা জানায়, রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নদীতে নৌকায় রান্নার কাজ করছিলেন জেলেরা। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে নৌকায় থাকায় ৬ জেলে অগ্নিদগ্ধ হন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৬ জন অগ্নিদগ্ধ হয়। তবে সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ কিনা নাকি নিম্মমানের হওয়ায় এই দূর্ঘটনা, তা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খাল খনন কর্মসূচি অব্যাহত না থাকলে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে—পানিসম্পদমন্ত্রী

আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ, সাবেক পুলিশ সদস্য নিহত

হাত বেঁধে পেটানো সরদারের বিরুদ্ধে মামলা করলেন সেই শ্রমিক

অটোরিকশাচালককে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

শ্রমিককে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে হাত বেঁধে পেটালেন ইটভাটার সর্দার, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে পাওনা টাকা নিতে বের হন রাতে, ভোরে মিলল অটোচালকের লাশ

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা, পুলিশের বাধা, সংঘর্ষে আহত ২০

ক্রেতাকে মারধরের ঘটনায় মাংস বিক্রেতাসহ ২ জন কারাগারে

বিদ্যালয়ের ছাদের কিছু অংশ ধসে ৩ শিক্ষার্থী আহত