হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

পরিবারের সদস্যদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা এলাকায় ট্রাকের ধাক্কায় পঞ্চম শ্রেণির ছাত্র নোয়ান হোসেন (১২) নিহত হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নোয়ান হোসেন চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও রসুলগঞ্জ এলাকার মো. নাছির উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয় নোয়ান হোসেন। চররুহিতা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়।

এতে নোয়ান হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে স্কুল ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকচালককে ধরতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ তিন ডাকাত গ্রেপ্তার

অটোরিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

অটোরিকশা চুরি: আটক ৪ জনকে ঘিরে পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২৫

লক্ষ্মীপুর বার সমিতির নির্বাচনে বিএনপি ৬, আ.লীগ ৮

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

লক্ষ্মীপুরে ৫ টাকা নিয়ে বিরোধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁদাবাজির অভিযোগে দলীয় ৩ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়, বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ বিজয়ী