হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

ধর্মের অপব্যাখ্যা ও লংমার্চে অশান্তি সৃষ্টি করা যাবে না: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মহিলা দলের পরিচিতি সভায় পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: আজকের পত্রিকা

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলাম সম্পর্কে অপব্যাখ্যা দিয়ে এবং রোডমার্চ-লংমার্চ করে সমাজে অশান্তি সৃষ্টি করা যাবে না। দেশের মানুষ এসব কর্মসূচি পছন্দ করে না।

আজ বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী তিতারকান্দি এলাকায় মহিলা দলের পরিচিতি সভায় বিরোধী দলগুলোকে উদ্দেশ্য করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকার ক্ষমতায় আসার ছয় মাসে যে উন্নয়নমূলক কাজ করেছে, তা অতীতে হয়নি। এত উন্নয়নের পরও সরকারকে সহযোগিতা না করে রোডমার্চ-লংমার্চের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করা হচ্ছে।

এ্যানি বলেন, দেশের মানুষ ১৭ বছর অনেক কষ্টে ছিল এবং পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। এখন নতুন করে রোডমার্চ-লংমার্চ করে সমাজে অশান্তি আনা যাবে না।

নেতা-কর্মীদের উদ্দেশে এ্যানি বলেন, ‘একটি রাজনৈতিক দল সারা জীবন শুধু মিছিল-সমাবেশ করবে, তা হতে পারে না। দেশের উন্নয়ন, সমাজের উন্নয়ন ও ধর্মীয় কাজও করতে হবে। ধর্মের নামে অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধে কাজ করতে হবে। মাদকের বিস্তার রোধেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

মাদক বা সমাজে যেকোনো অপকর্মের মাধ্যমে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার শূন্য সহনশীল অবস্থানে রয়েছে। শক্তিশালী ব্যক্তি হলেও অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

দলমত-নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখার চেষ্টা করার কথাও বলেন তিনি। স্বাভাবিক জীবন ধরে রাখতে রাজনৈতিক যুদ্ধের পাশাপাশি জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এ্যানি।

সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার এবং সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি প্রমুখ।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

যুবলীগ নেতাকে মারধরের মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর ও লুট, কৃষক দল নেতা গ্রেপ্তার

কমলনগরে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরের সাবেক এমপি নুরউদ্দিন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

মন্দিরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ

যারা দেশকে অচল করতে চেয়েছে, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী: এ্যানি

নতুন বাংলাদেশ গড়তে হবে, বিগত ১৭ বছরের বর্ণনার দরকার নেই: পানিসম্পদমন্ত্রী