হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতির হার ৯০.৬৯ শতাংশ

ইবি প্রতিনিধি

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে একযোগে ২১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের গুচ্ছভুক্ত ইবি কেন্দ্রে মোট ৮ হাজার ৮৬০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। এ পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯০.৬৯ শতাংশ।

এ সময় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আজকের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’

যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ, দড়িতে বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল

গড়াই নদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ৫ বছর পর পরিচয় মিলল নেপালি যুবকের, দেশে ফেরার অপেক্ষা

ডাকাতিপুকুরে ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের জামিন নামঞ্জুর

১০ হাজার বৃক্ষরোপণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয়

পদ্মায় বাড়ছে পানি, কুষ্টিয়ায় নৌকা সংস্কারে ব্যস্ত মাঝি ও জেলেরা

দৌলতপুরে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা