হোম > সারা দেশ > কুষ্টিয়া

সমালোচনার মুখে পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই হাসপাতাল ছাড়লেন সাপুড়ে ইমরান

কুষ্টিয়া প্রতিনিধি

সাপুড়িয়া ইমরান হোসেন। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার ভেড়ামারায় গোখরা সাপের কামড়ে আহত সাপুড়ে ইমরান হোসেন (৩৮) পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে স্বেচ্ছায় ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। আজ রোববার সকালে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করে ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, `আমি এখন সুস্থ আছি। চিকিৎসকের কাছ থেকে স্বেচ্ছায় ছুটি নিয়ে বাড়িতে চলে এসেছি।'

পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়ে চলে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি কিছুক্ষণ নীরব থেকে বলেন, `সাংবাদিকেরা খুব জ্বালাচ্ছিল। রাত-দিন নেই, এসেই একই প্রশ্ন করছিল। কেউ কেউ আবার আমাকে ভণ্ড প্রমাণের চেষ্টাও করছে। তাই লজ্জায় হাসপাতাল থেকে বাড়িতে চলে এসেছি।'

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান আজকের পত্রিকাকে জানান, গতকাল শনিবার রাতেই ইমরান কর্তব্যরত চিকিৎসকের কাছে ছুটির আবেদন করেছিলেন। আজ সকালে আবারও ছাড়পত্র চাইলে প্রয়োজনীয় ওষুধ লিখে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আরএমও ইকবাল হাসান বলেন, ‘বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তবে হাসপাতাল ছাড়ার কারণ হিসেবে তিনি বলেছেন, একজন সাপুড়ে হয়ে সাপের কামড়ে হাসপাতালে ভর্তি থাকা তাঁর কাছে লজ্জাজনক মনে হচ্ছে।'

সাধারণ মানুষের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে ইকবাল হাসান বলেন, সাপে কাটলে ওঝা বা ঝাড়ফুঁকের আশ্রয় নিয়ে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নেওয়া উচিত।

গত শুক্রবার রাত ১০টার দিকে ভেড়ামারা উপজেলার গোলাপনগর ইউনিয়নের বাগগাড়িপাড়া এলাকায় একটি বসতবাড়ি থেকে গোখরা সাপ উদ্ধার করতে গিয়ে সাপের কামড়ে আহত হন ইমরান। তিনি উপজেলার হিড়িমাদিয়া গোরস্থানপাড়ার মোশারফ হোসেনের ছেলে। সাপ ধরার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সাপে কাটা রোগীদের বিষ ঝাড়াসহ নানা ধরনের চিকিৎসা দিয়ে আসছিলেন।

খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর বকা, আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাপের কামড়ে আহত সাপুড়ে, হাসপাতালে চিকিৎসাধীন ‘বিষ ঝাড়া’ ওঝা

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ২৫

পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে চম্পট যাত্রী, কিস্তি নিয়ে বিপাকে পরিবার

কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে দুজনকে কু‌পিয়ে হত্যা

নষ্ট দাঁত রেখে সুস্থ দাঁত অপসারণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

কুমারখালীর একটি কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ

১৮-তে পা দিতেই শিশু পরিবার ছাড়ার নির্দেশ, দিশেহারা পাঁচ এতিম

জুলাই গ্রাফিতি দিয়ে রেপ্লিকা নির্মাণের পরিকল্পনা ইবি প্রশাসনের, শিক্ষার্থীদের মতানৈক্য

কুষ্টিয়ায় বিএনপি নেতাকে গুলি: একই মঞ্চে দ্বিতীয় আসামি ও পুলিশ কর্মকর্তা, বাকিরা পলাতক