হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা কারাগার। ছবি: সংগৃহীত

ুষ্টিয়ায় শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। একটি মাদকের মামলায় ৯ আগস্ট থেকে হাজতি হিসেবে শফিকুল ইসলাম কারাগারে ছিলেন। রোববার বিকেলে বুকে ব্যথা অনুভব হলে শফিকুলকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামের বুকে ব্যথা অনুভব হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়। শফিকুল ইসলাম খোকসা উপজেলার বামনপাড়া এলাকার ওহেদ শেখের ছেলে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসেন ইমাম জানান, কার্ডিয়াক অ্যারেস্ট। এই ধরনের চিকিৎসার উন্নত ব্যবস্থা কারাগারে নেই। জেনারেল হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরেই ওই হাজতির মৃত্যু হয়েছে।

জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম জানান, হাজতি শফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। এক হাজারটি ইয়াবাসহ তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

গড়াই নদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ৫ বছর পর পরিচয় মিলল নেপালি যুবকের, দেশে ফেরার অপেক্ষা

ডাকাতিপুকুরে ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের জামিন নামঞ্জুর

১০ হাজার বৃক্ষরোপণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয়

পদ্মায় বাড়ছে পানি, কুষ্টিয়ায় নৌকা সংস্কারে ব্যস্ত মাঝি ও জেলেরা

দৌলতপুরে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪