হোম > সারা দেশ > কুষ্টিয়া

ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার হলেন প্রধান শিক্ষক 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার কয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল রাতে থানায় অভিযুক্ত শিক্ষককে বিরুদ্ধে দণ্ডবিধি ২৯৫ ক ও ৫০৫ ক ধারায় মামলা দায়ের করেন স্থানীয় এক ব্যক্তি।

গ্রেপ্তার আবু সালেহ (৫০) কুমারখালী উপজেলার কয়া চাইল্ড হিভেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক এবং কয়া মালিথাপাড়া গ্রামের মৃত আ. জব্বারের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় রাতে থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় আজ ভোরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক আবু সালেহ দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরে আসতে নিষেধ করেন। এমন খবর পেয়ে গত সোমবার একজন নারী অভিভাবক প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে যান। সে সময় ওই অভিভাবকের কাছে প্রধান শিক্ষক ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

বিষয়টি জানাজানি হলে গতকাল সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষ কয়া বাইতুল মামুন জামে মসজিদে একত্রিত হন। সেখানে তারা প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। পরে বেলা ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করেন। এরপর ওই দিন রাতে এনামুল হক নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। আজ ভোরে ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বাদী মো. এনামুল হক আজকের পত্রিকা বলেন, ‘প্রধান শিক্ষক বিদ্যালয়ের সমাবেশে শিক্ষার্থীদের বোরকা পরতে নিষেধ করায় একজন অভিভাবক কারণ জানতে গিয়েছিল। সেসময় প্রধান শিক্ষক ধর্ম নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর শাস্তির দাবিতে থানায় মামলা করেছি।’

অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি করে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ধর্ম বিরোধী বিভিন্ন মন্তব্য করে আসছিলেন। যা খুবই অন্যায়।’

কুষ্টিয়ায় পদ্মায় পড়ে শিশু নিখোঁজ

ফ্যাসিস্ট গোষ্ঠী বিগত ১৭ বছর সমাজে বৈষম্য সৃষ্টি করেছে: ইবি উপাচার্য

রাশিয়ায় পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন কুষ্টিয়ার অনিক

জমি নিয়ে বিরোধ, বড় ভাইকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

গভীর রাতে পদ্মায় স্পিডবোট ট্রায়াল, গুলিবিদ্ধ যুবক

হোম ডেলিভারিতে পৌঁছাচ্ছে মাদক, সীমান্তজুড়ে সক্রিয় সিন্ডিকেট

দুই শতকের নীলকুঠি: নির্যাতনের স্মৃতি পেরিয়ে আজ জনসেবার ঠিকানা

কুষ্টিয়ায় রাইস মিলের দূষণে অতিষ্ঠ জনজীবন, পরিদর্শনে তদন্ত কমিটি

ইবির সেই পুকুর থেকে এবার মুমূর্ষু অবস্থায় শিক্ষার্থী উদ্ধার

দলবল নিয়ে নতুন ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি, এলাকায় বিতর্ক