হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুর সীমান্তে ১০ কোটি টাকার মাদক ও অস্ত্রসহ আটক ২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

অস্ত্র ও মাদকসহ আটককৃত দুইজন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় প্রায় ১০ কোটি টাকার মাদকদ্রব্য, দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর সদস্যরা। শনিবার ভোরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ৪৭ বিজিবি। আটককৃতরা হলেন— মহিষকুন্ডি ঠোঁটারপাড়া গ্রামের ছম্মাত আলীর ছেলে সিনবাদ আলী (২৭) এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সওকত মন্ডলের ছেলে মিন্টু হোসেন (২৯)।

অভিযানে উদ্ধার করা হয়— দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৯০ বোতল ফেনসিডিল ও ৫০ এমএলের ২০ বোতল এলএসডি। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৪২ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।

শনিবার দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক সিনবাদ আলী দৌলতপুর আশ্রায়ন বিওপি এলাকায় গত জুন মাসে সংঘটিত মোহন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কুখ্যাত মাদক ও চোরাকারবারি হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, গত ২৭ জুন রাত সাড়ে ৯টার দিকে মহিষকুন্ডি ঠোঁটারপাড়া মাঠে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মোহন আলী (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, “জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক আসামিদের থানায় হস্তান্তর কার্যক্রম চলছে। সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের জামিন নামঞ্জুর

১০ হাজার বৃক্ষরোপণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয়

পদ্মায় বাড়ছে পানি, কুষ্টিয়ায় নৌকা সংস্কারে ব্যস্ত মাঝি ও জেলেরা

দৌলতপুরে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

এবার আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে আবেদন

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

দৌলতপুরে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সড়ক