হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় শিশু অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ঢাকা থেকে উদ্ধার ৩ শিশু

কুষ্টিয়া প্রতিনিধি

গ্রেপ্তার অপহরণকারী দলের নারী সদস্য শাহনাজ বেগম। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ায় ভিক্ষাবৃত্তির জন্য শিশু অপহরণকারী চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় পোড়াদহ রেলওয়ে থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার আহমদ মইনুল হাসান।

গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাটদহচর গ্রামের ফতে আক্তার ও শাহনাজ বেগম। পুলিশ জানায়, তাঁরা শিশু অপহরণকারী চক্রের সদস্য।

পুলিশের ভাষ্য, চক্রটি বিভিন্ন কৌশলে শিশুদের অপহরণ করে অন্যত্র বিক্রি করে দেয়। পরে ওই শিশুদের রেলস্টেশনসহ বিভিন্ন জনবহুল স্থানে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালে পোড়াদহ রেলওয়ে জংশন এলাকা থেকে দুই শিশুকে অপহরণ করা হয়। অপহরণকারীরা ট্রেনে করে তাদের যশোরে নিয়ে গিয়ে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন। শিশু দুটির মা শেফালী খাতুন পোড়াদহ রেলওয়ে স্টেশনে ভিক্ষাবৃত্তি করেন।

ঘটনার পর ৬ জুন পোড়াদহ রেলওয়ে থানায় মামলা করেন শেফালী খাতুন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আহমদ মইনুল হাসান বলেন, “শিশু পাচার ও জোরপূর্বক ভিক্ষাবৃত্তির মতো মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে রেলওয়ে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি রেলওয়ে স্টেশন এলাকায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

ফ্যাসিস্ট গোষ্ঠী বিগত ১৭ বছর সমাজে বৈষম্য সৃষ্টি করেছে: ইবি উপাচার্য

রাশিয়ায় পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন কুষ্টিয়ার অনিক

জমি নিয়ে বিরোধ, বড় ভাইকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

গভীর রাতে পদ্মায় স্পিডবোট ট্রায়াল, গুলিবিদ্ধ যুবক

হোম ডেলিভারিতে পৌঁছাচ্ছে মাদক, সীমান্তজুড়ে সক্রিয় সিন্ডিকেট

দুই শতকের নীলকুঠি: নির্যাতনের স্মৃতি পেরিয়ে আজ জনসেবার ঠিকানা

কুষ্টিয়ায় রাইস মিলের দূষণে অতিষ্ঠ জনজীবন, পরিদর্শনে তদন্ত কমিটি

ইবির সেই পুকুর থেকে এবার মুমূর্ষু অবস্থায় শিক্ষার্থী উদ্ধার

দলবল নিয়ে নতুন ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি, এলাকায় বিতর্ক

কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ স্থগিত