হোম > সারা দেশ > কুষ্টিয়া

আবরারের পলাতক খুনিদের গ্রেপ্তার ও রায় দ্রুত কার্যকরের দাবি

কুষ্টিয়া প্রতিনিধি

আবরারের পলাতক খুনিদের গ্রেপ্তার ও রায় দ্রুত কার্যকরের দাবিতে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পলাতক খুনিদের গ্রেপ্তার ও রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়েছে। আবরারের প্রাক্তন প্রতিষ্ঠান কুষ্টিয়া জিলা স্কুলের সামনে আজ বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে। এতে আবরারের বাবা মো. বরকত উল্লাহ ও ভাই আবরার ফা‌ইয়াজ উপস্থিত ছিলেন। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির কারাগার থেকে পালিয়ে যাওয়া ও পলাতক আসামিদের গ্রেপ্তার না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। একই সঙ্গে আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আবরার হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। কিন্তু আশ্চর্যের বিষয় এ রকম স্পর্শকাতর মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গত বছরের ৬ আগস্ট গাজীপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যান। এর প্রায় দীর্ঘ সাত মাস পর ২৫ ফেব্রুয়ারি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় কারা কর্তৃপক্ষ।

এটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা জানিয়ে বক্তারা বলেন, এ নিয়ে জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ এবং উদ্বেগ তৈরি হয়েছে। প্রায় সাত মাস পর এ ঘটনার প্রকাশ্যে আসা আরও প্রশ্নের জন্ম দিচ্ছে। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির এভাবে পালিয়ে যাওয়া কারা ব্যবস্থাপনার গুরুতর ব্যর্থতা। এ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোর্শেদজামান মণ্ডল জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মুজতবা রাফিদ মামলার শুরু থেকেই পলাতক।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

কুষ্টিয়ায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাসদস্যবাহী বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

কুষ্টিয়ায় হামে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু, চার মাসে প্রাণহানি ১৩

কুষ্টিয়ায় নাতনিকে ধর্ষণের অভিযোগ, নানাকে গণধোলাই

ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩

কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে, নিহত ৩, আহত অন্তত ২০

রামিসা হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসি চাইলেন এমপি আমির হামজা

এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

ভিজিএফের চাল ভাগ-বাঁটোয়ারা: দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে হামলা