হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ, আটক ১

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

জব্দ ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব ডিসপ্লে জব্দ করা হয়। এই ঘটনায় সোহাগ মন্ডল (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

আটক সোহাগ মন্ডল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার লুৎফর রহমানের ছেলে। জব্দ করা মোবাইল ফোনের ডিসপ্লেগুলোর মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রাম দীর্ঘদিন ধরে চোরাচালানের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ওই পথ দিয়ে অবৈধভাবে ভারত থেকে মোবাইল ফোনের ডিসপ্লেগুলো সীমান্ত পার করে ভূরুঙ্গামারীতে আনা হয়। পরে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। পুলিশের দাবি, বাঁশজানি এলাকার চিহ্নিত চোরাকারবারি নুর ইসলাম এসব ডিসপ্লে সীমান্ত পেরিয়ে এনেছেন।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আলিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন সোহাগ মন্ডলকে ডিসপ্লেসহ আটক করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত নুর ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, উপজেলাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।

ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ

কুড়িগ্রামে নদীর পানি কমে বেড়েছে ভাঙন, তিন দিনে অর্ধশতাধিক পরিবার বাস্তুহারা

১৭ দিন শূন্যরেখায় নজরদারিতে থাকা ৩ যুবক উধাও

কুড়িগ্রামে সব নদীর পানি কমছে, বন্যা পরিস্থিতির উন্নতি

কুড়িগ্রামে নিম্নাঞ্চলের কৃষিজমি প্লাবিত, বসতভিটায় ঢুকছে পানি

উজানের ঢলে সব নদ-নদীর পানি বাড়ছে, উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে অসহনীয় লোডশেডিং: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ মানুষ

কুড়িগ্রামসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস

কুড়িগ্রামে ধরলা-তিস্তায় তীব্র ভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি