হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মিঠামইনে বিএনপি নেতা হত্যা: ৩ ভাড়াটে খুনিসহ ৫ জনের ৫ দিনের রিমান্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

নিহত বিএনপি নেতা এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীর। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিদের তিনজনকে ‘ভাড়াটে খুনি’ বলে উল্লেখ করেছে পুলিশ।

​আজ রোববার আসামিদের কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক সংগীতা ভট্টাচার্য প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

​রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মো. হেলাল (২৪), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের মহিন উদ্দিন (৩২) ও একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. শাহিন আলম ওরফে শাকিল (২৭)।

পুলিশ জানিয়েছে, এই তিনজন হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ভাড়াটে খুনি। ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

​অন্য দুই আসামি হলেন মিঠামইন উপজেলার ঘাগড়া শেখেরহাটি গ্রামের জাকির হোসেন (৪০) ও কাজীপাড়া গ্রামের আব্দুর রউফ (৬৭)।

পুলিশ জানায়, ঘটনার পর মহিন ও শাহিনকে স্পিডবোটে করে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন চালক আব্দুর রউফ। আর ওই স্পিডবোটটি ভাড়া করে দিয়েছিলেন জাকির হোসেন।

​আদালতের সরকারি নিবন্ধন কর্মকর্তা এএসআই সায়রা আক্তার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড শুনানির সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ভৈরবে দোকান ও বাড়ি লুটপাট, ঘটনা ধামাচাপা দিতে বিকাশে ঘুষ গ্রহণ ওসির

ভৈরবের মেঘনা নদীতে বালু তোলা নিয়ে পাল্টাপাল্টি হামলা, যুবদল নেতা আহত

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাড়ির কাছাকাছি আসতেই ডাকাতের কবলে প্রবাসী, বিয়ের মালামাল লুট

পাকুন্দিয়ায় বাড়ির সামনে অটোবাইকের চাপায় প্রাণ গেল শিশুর

চালকদের সচেতন করতে কিশোরগঞ্জে জেলা পুলিশের ক্যাম্পেইন

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ