হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে দুর্গাপূজায় দুস্থ হিন্দু নারীদের শাড়ি উপহার দিল ছাত্রশিবির

কিশোরগঞ্জ প্রতিনিধি

দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জে সনাতন ধর্মাবলম্বী দুস্থ নারীদের শাড়ি উপহার দিয়েছে ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার সকালে শহরের বত্রিশ নতুন পল্লী এলাকায় এ উপহার বিতরণ করা হয়। এ সময় তাঁদের সঙ্গে মতবিনিময় করেন শিবিরের জেলা উত্তর শাখার নেতৃবৃন্দ।

ছাত্রশিবিরের পক্ষ থেকে সনাতন ধর্মের ৫০ জন দুস্থ নারীকে শাড়ি উপহার দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।

এ সময় অধ্যাপক রমজান আলী সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ‘আপনারা নির্ভয়ে পূজা উৎসব পালন করুন। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির আপনাদের পাশে রয়েছে।’

সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য দেন নতুন পল্লী এলাকার শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি লিটন ঘোষ ও সেক্রেটারি রঞ্জন বণিক।

কিশোরগঞ্জ পৌর জামায়াতের হিন্দু বিভাগের সেক্রেটারি কৃষ্ণ চন্দ্র বসাকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলার রাজনৈতিক সেক্রেটারি মাওলানা এ কে এম সানাউল্লাহ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্ট সহকারী আব্দুল্লাহ আল মবিন, শিবিরের কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সভাপতি শাহরিয়ার মাহমুদ শাকিল, শহর জামায়াত নেতা হাবিবুর রহমান প্রমুখ।

শাড়ি বিতরণ ও মতবিনিময় সভা শেষে জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ নতুন পল্লী এলাকার মন্দির পরিদর্শন করেন।

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজি সোনা ও সাড়ে ১২ কেজি রুপা

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা

চলন্ত মাহিন্দ্রা থেকে লাফ দিয়েও বাঁচতে পারল না কিশোর হেলপার

পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে নেতা-কর্মীদের পাহারার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন থামছেই না, প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ