হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে পুকুরে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মুহাম্মদ আলভি সাঈদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলভি সাঈদ ওই এলাকার প্রবাসী সবুজ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে মুহাম্মদ আজমীর ও আলভি সাঈদ দুই ভাই বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় দুজনই পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে মোহাম্মদ আজমীরকে জীবিত উদ্ধার করে। কিন্তু আলভি সাঈদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে জাল ফেলে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত শিশুর বাবা সবুজ মিয়া জানান, সন্তানের জন্য আখ কিনতে তিনি বাজারে গিয়েছিলেন। এ সময় মাদ্রাসার এক শিক্ষক ফোন করে জানান—আলভী পুকুরের পানিতে ডুবে গেছে।

ভৈরবে অবৈধ চায়না দুয়ারি জালের গুদাম ও বেকারিতে অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা

কিশোরগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী: দেশে শেখ হাসিনার জন্য হাজার হাজার ফাঁসির মঞ্চ প্রস্তুত

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে ৩০ বছরের দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫

শিশুকে ধমক দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ দম্পতির বিরুদ্ধে

ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত, উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন ছেলের লাশ

ভৈরবে শিক্ষককে গাড়ি থেকে নামিয়ে হামলার অভিযোগ

সড়কের পাশে যুবকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

পার্সেলে কাফনের কাপড়-চিরকুট পাঠিয়ে পৌর কর্মকর্তাকে এলাকা ছাড়ার হুমকি

মিঠামইনে বিএনপি নেতা হত্যা: ৩ ভাড়াটে খুনিসহ ৫ জনের ৫ দিনের রিমান্ড