হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষ, ২ তরুণ নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আজ রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের উদ্ধারকাজ করে হাইওয়ে ও থানা-পুলিশ। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়। উপজেলার ছয়সূতী ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় আজ রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের হলেন কুলিয়ারচরের দ্বাড়িয়াকান্দি মধ্যপাড়া গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাকির হোসেন (১৮) ও দ্বাড়িয়াকান্দি উত্তর পাড়া গ্রামের ছাব্বির হোসেন ভূঁইয়ার ছেলে বিজয় (১৮)।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কুলিয়ারচরের টিয়াকাটা গ্রামের জিৎ চন্দ্র বর্মণের ছেলে দিপ চন্দ্র বর্মণ (১৮)। তাঁকে উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, একই স্থানে গত দুই বছরে চারটি দুর্ঘটনা ঘটেছে এবং এসব দুর্ঘটনায় পাঁচজন নিহত হন। একই স্থানে দুর্ঘটনার কারণ হিসেবে স্থানীয়রা রাস্তা উঁচুনিচু থাকাকে দায়ী করেছেন। বারবার রাস্তা সংস্কার করা হলেও এই উঁচুনিচু স্থানটি সংস্কার হয় না বলে জানান তাঁরা। ফলে এই জায়গাটিতে প্রায় দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোকন জানান, খবর পেয়ে তিনি ঘটনা স্থলে আসেন এবং দুজনের লাশ উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার হলেও পিকআপ ভ্যানটি জব্দ করা যায়নি।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, ‘সংবাদ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। হাইওয়ে থানার পুলিশও আসে। আমরা তাঁদের সহায়তা করছি। দুর্ঘটনার পর সড়কে যানচলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’

মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

কুকুরকে ঢিল মারা নিয়ে দফায় দফায় সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

জনসমুদ্র শোলাকিয়া মাঠ, ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত

কিশোরগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন, জামাত ১০টায়

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারের পাশে মন্ত্রী, সহায়তার চেক হস্তান্তর

হোসেনপুরে ব্রহ্মপুত্র নদ থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

কিশোরগঞ্জে জমির বিরোধে ব্যবসায়ী খুন

হোসেনপুরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ