হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

৫ মিনিটের হঠাৎ ঝড়ে লন্ডভন্ড পুরো এলাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে ৫ মিনিটের আকস্মিক ঝোড়ো বাতাস ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়েছে জিনারী ইউনিয়নের অধিকাংশ এলাকা। গতকাল শুক্রবার রাতে হঠাৎ শিলাবৃষ্টিসহ ঝোড়ো বাতাস ওই অঞ্চলে আঘাত হানে। 

স্থানীয়রা জানিয়েছেন, হোসেনপুর উপজেলার উত্তর দিকের জিনারী ইউনিয়ন ও সিদলা ইউনিয়নের কিছু এলাকায় শুক্রবার রাতে হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হয়, সেই সঙ্গে শিলাবৃষ্টির তাণ্ডব। এতে উপড়ে যায় অনেক গাছপালা। বৈদ্যুতিক তার ছিঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। সেই সঙ্গে আমন ধানেরও ক্ষতি হয়েছে। রাস্তায় গাছ পড়ে বিভিন্ন ব্যাহত হচ্ছে যান চলাচল। 

এ ঝড়ে গাবরগাঁও, নামা জিনারী, হলিমা, ডাকরীয়া, বেলতলা, টেকাপাড়াসহ কয়েকটি গ্রামেগঞ্জে লাখ টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। নামা জিনারীর বাসিন্দা মো. শামসুল হক জানান, রাত ৭টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ প্রচণ্ড বাতাসের সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়। চোখের সামনে গাছপালা ও বাড়িঘর ভাঙতে থাকে। গ্রামের অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে। অনেকের আমন ধানের ক্ষতি হয়েছে। 

হোসেনপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মাসুদ রানা বলেন, ‘জিনারী  ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাতে ঝড়ের কারণে পোল ভেঙে যায় ও লাইনের ওপরে গাছপালা পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। আমাদের লোকজন লাইন সচল করার চেষ্টা করছে।’ 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  অনিন্দ্য মণ্ডল বলেন, ‘রাতের আকস্মিক ঝড়ে জিনারী ইউনিয়নে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হবে। ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা দেওয়া হবে।’

কিশোরগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন, ৬৪৭ রোগী নিয়ে চরম বিপাকে সৈয়দ নজরুল হাসপাতাল

নজরুল ইসলাম মেডিকেলে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, একাডেমিক শাটডাউন

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

ভৈরবে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা অপু গ্রেপ্তার

কিশোরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু

১৮ বছরের অবৈধ সম্পর্কের জেরে হত্যা, এক বছর পর রহস্য উদ্‌ঘাটন

ভৈরব রেলস্টেশন: খেলা নিয়ে সংঘর্ষ-ভাঙচুর আটকা পড়ল ৬ ট্রেন

নারী কারারক্ষীর সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন ভাইরাল, জেল সুপারকে বদলি

বিয়েবাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

ভিক্ষুক বৃদ্ধাকে হাত-পা বেঁধে ধর্ষণ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ