হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে থানা থেকে ৫০ গজ দূরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর-লুটপাট

কিশোরগঞ্জ প্রতিনিধি

ঘটনাস্থলে স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাতে দুর্বৃত্তরা এই হামলা চালায়। ঘটনার পর থেকে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পাকুন্দিয়া থানা থেকে প্রায় ৫০ গজ দূরত্বে কার্যালয়টির অবস্থান। গতকাল রাতে কোনো এক সময়ে দুর্বৃত্তরা কার্যালয়টিতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং ভেতরের আসবাব লুট করে নিয়ে যায়। কার্যালয়টির এক পাশে টিনশেড ঘরে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় এবং অন্য পাশের আরেকটি টিনশেড ঘরে বীর মুক্তিযোদ্ধা হযরত আলী থাকতেন। দুর্বৃত্তরা এই দুটি টিনশেডের ঘর ভেঙে সবকিছু নিয়ে গেছে। এ ছাড়া যেসব আসবাব ও নথিপত্র তারা নিতে পারেনি, সেগুলো ভাঙচুর ও তছনছ করে ফেলে রেখে গেছে। থানার কাছাকাছি এই কার্যালয়ে এমন ন্যক্কারজনক ঘটনায় হতবাক স্থানীয় লোকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘রাতে আমরা ভাঙচুরের শব্দ পেয়েছি। তবে ভয়ে কেউ বাসা থেকে বের হইনি।’

পাকুন্দিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রাজ্জাক বলেন, ‘রাতের আঁধারে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা আমরা জানি না। তবে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের জায়গাটি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। জায়গার মালিকানা-সংক্রান্ত কাগজপত্র আমাদের কাছে বৈধভাবে সংরক্ষিত আছে। আমরা এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে ইতিমধ্যে পুলিশের অনুসন্ধানী কার্যক্রম শুরু হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ করা হলে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, ‘আমরা ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

হাওর থেকে সমুদ্র, গড়ে উঠবে মাছের অভয়ারণ্য: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

মেঘনা নদীতে সক্রিয় জ্বালানি তেল পাচারকারী চক্র, রাজস্ববঞ্চিত সরকার

আনন্দভ্রমণ শেষে ফেরা হলো না সাবেক ছাত্রদল নেতা সাইফুলের

কিশোরগঞ্জে মৎস্য খামার থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে পাইপ কেটে অবৈধ গ্যাস-সংযোগ: দুই জমির মালিক গ্রেপ্তার

কাফনের কাপড় পাঠিয়ে পৌর নির্বাহী কর্মকর্তাকে হুমকি: তদন্তে উঠে এল তিন কর্মচারীর নাম

তাড়াইলে মধ্যরাতে বাক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যা

কুলিয়ারচরে ট্রাকের চাকা বিস্ফোরণ, হাইওয়ে পুলিশের পিকআপের ওপর উল্টে কনস্টেবল নিহত

গ্যাস চুরি করতে গিয়ে পাইপলাইনে লিকেজ, কটিয়াদীতে অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

বরের আগেই বিয়ে বাড়িতে হাজির ইউএনও