হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে ৩০ বছরের দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরবের আকবরনগর রেলগেইট দখল করে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে প্রায় ৩০ বছরের বিরোধের জেরে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। রেললাইন অবরোধ করে সংঘর্ষ চলায় সড়ক ও রেল চলাচলে বিঘ্ন ঘটে। আজ সোমবার সকাল ৮টার দিকে শুরু হওয়া সংঘর্ষ দুপুর পৌনে ২টার দিকে নিয়ন্ত্রণে আসে।

ভৈরব থানার সেকেন্ড অফিসার এমদাদুল কবির নিশ্চিত করেন, এ ঘটনায় মাসুদ মিয়া ও হিরণ মিয়া নামে দুজন মারা গেছেন। নিহত মাসুদ মিয়া (৪০) উপজেলার মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে। গুরুতর আহত হিরণ মিয়াকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে ওঠা একটি বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় ৩০ বছর ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি বিষয়টি নিয়ে আবারও উত্তেজনা সৃষ্টি হলে আজ সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। নিহত হন মাসুদ মিয়া ও হিরণ মিয়া। তাঁরা দুজনই মিরারচর গ্রামের বাসিন্দা।

সংঘর্ষের কারণে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। পাশাপাশি রেললাইন অবরোধের কারণে ট্রেন চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় রেললাইন দখল করে রাখায় চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস কুলিয়ারচর স্টেশনে, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস মেথিকান্দা স্টেশনে এবং এগারোসিন্ধুর এক্সপ্রেস ভৈরব রেলওয়ে স্টেশনে আটকে পড়ে। কিশোরগঞ্জগামী এগারোসিন্ধুর এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়। পরে ট্রেনটি বিকেল ৩টা ১০ মিনিটে ভৈরব স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ভৈরব স্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ বলেন, ‘মিরারচর ও আকবরনগর গ্রামের সংঘর্ষের কারণে বিজয় এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস ও এগারোসিন্ধুর এক্সপ্রেসের চলাচলে বিলম্ব হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মূছা খান বলেন, ‘বাজারের নামকরণকে কেন্দ্র করে সকাল ৮টার দিকে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।’

ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজিমুল হক বলেন, ‘দুপুর পৌনে ২টার দিকে পুলিশ ও র‍্যাবের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষে হতাহতের পাশাপাশি কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।’

বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে প্রশাসন জানিয়েছে।

কিশোরগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী: দেশে শেখ হাসিনার জন্য হাজার হাজার ফাঁসির মঞ্চ প্রস্তুত

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫

শিশুকে ধমক দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ দম্পতির বিরুদ্ধে

ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত, উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন ছেলের লাশ

ভৈরবে শিক্ষককে গাড়ি থেকে নামিয়ে হামলার অভিযোগ

সড়কের পাশে যুবকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

পার্সেলে কাফনের কাপড়-চিরকুট পাঠিয়ে পৌর কর্মকর্তাকে এলাকা ছাড়ার হুমকি

মিঠামইনে বিএনপি নেতা হত্যা: ৩ ভাড়াটে খুনিসহ ৫ জনের ৫ দিনের রিমান্ড

পাকুন্দিয়ায় মাদক সেবন করে মা-বাবাকে নির্যাতন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

নিকলীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১