হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে মশাল মিছিল, জেলা ঘোষণা ও মামলা প্রত্যাহারের দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি ও ভৈরব সংবাদদাতা

শহরের দুর্জয় মোড় থেকে মশাল মিছিল করেন আন্দোলনকারীরা। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণা এবং রেলপথ অবরোধ কর্মসূচি পালনের সময় ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল করেছেন আন্দোলনকারীরা। গণঅধিকার পরিষদ ভৈরবের সমন্বয়ক ও জেলা আন্দোলনের নেতা ইমতিয়াজ আহমেদ কাজলের ডাকে সাড়া দিয়ে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভৈরবের দুর্জয় মোড়ে জড়ো হন আন্দোলনকারীরা। পরে তাঁরা জেলা আন্দোলনের নেতা নজরুল ইসলাম জিহাদের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় থেকে মশাল মিছিল নিয়ে ভৈরব থানা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দুর্জয় মোড়ে এসে সমবেত হন।

এক সংক্ষিপ্ত সমাবেশে নজরুল ইসলাম জিহাদ বলেন, ‘ভৈরববাসীর ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’ তিনি রেলপথ অবরোধ কর্মসূচি পালনের সময় ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়ের করা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। এ সময় রাতুল, রাহুল পারভেজসহ অর্ধশতাধিক আন্দোলনকারী মশাল মিছিলে অংশ নেন।

মশাল মিছিল চলাকালে ভৈরব থানা-পুলিশ ও সেনা টহল দলকে কড়া নজরদারিতে থাকতে দেখা যায়। প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুহাদ রুহানী বলেন, রাত সাড়ে ১০টার দিকে মশাল মিছিল বের করেন আন্দোলনকারীরা। পুলিশ ও সেনাবাহিনীর কড়া নজরদারির মধ্যে ১৫ মিনিটের মধ্যে মিছিল শেষ করে চলে যান তাঁরা।

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজি সোনা ও সাড়ে ১২ কেজি রুপা

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা

চলন্ত মাহিন্দ্রা থেকে লাফ দিয়েও বাঁচতে পারল না কিশোর হেলপার