হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

স্মৃতিতে অমলিন ‘গরিবের ডাক্তার’ অমূল্য চন্দ্র বণিক

কিশোরগঞ্জ প্রতিনিধি

অমূল্য চন্দ্র বণিক। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীর বিশিষ্ট পল্লিচিকিৎসক ও সমাজসেবক অমূল্য চন্দ্র বণিকের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা দেওয়ার জন্য স্থানীয় মানুষের কাছে তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

অমূল্য চন্দ্র বণিক ১৯৩৭ সালে কটিয়াদী উপজেলার বণিকপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে কটিয়াদী থেকে ম্যাট্রিকুলেশন পাসের পর ১৯৫৭ সালে ঢাকা মেডিক্যাল স্কুল থেকে কম্পাউন্ডার সনদ অর্জন করেন। এর মধ্য দিয়ে শুরু হয় তাঁর চিকিৎসাসেবার কর্মজীবন। পরে ১৯৭৫ সালে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীনে ‘বি’ গ্রেড ফার্মাসিস্ট সনদও অর্জন করেন।

তৎকালীন সময়ে চিকিৎসাসেবার অংশ হিসেবে নিজ হাতে ওষুধের মিশ্রণ বা ‘মিক্সচার’ তৈরি করতেন তিনি। শিক্ষা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে রোগীদের জন্য ওষুধ প্রস্তুত করতেন। বিশেষ করে শিশুদের চিকিৎসায় তাঁর আগ্রহ ছিল বেশি।

রোগীর প্রয়োজনে দিন-রাত ছুটে যেতেন অমূল্য চন্দ্র। কখনো খাবার রেখে, কখনো গভীর রাতে ঘুম থেকে উঠে অসুস্থ মানুষের পাশে দাঁড়াতেন। অর্থের অভাবে কেউ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ছিলেন আন্তরিক। দরিদ্র ও অসহায় অনেক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতেন। মানুষের প্রতি এই ভালোবাসা ও সেবার মানসিকতাই তাঁকে ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত করে তোলে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের ত্রিপুরায় অক্সফাম পরিচালিত আহত মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের চিকিৎসাকেন্দ্রে কম্পাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। যুদ্ধের সেই কঠিন সময়ে আহত মুক্তিযোদ্ধা ও আশ্রয় নেওয়া মানুষের চিকিৎসাসেবায় তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

১৯৯১ সালে মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অমূল্য চন্দ্র বণিক। তবে মৃত্যুর ৩৫ বছর পরও তাঁর মানবিকতা, সেবামূলক কর্মকাণ্ড ও মানুষের প্রতি ভালোবাসার স্মৃতি স্থানীয়দের হৃদয়ে অমলিন।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কটিয়াদী উপজেলার শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরে পারিবারিকভাবে মাঙ্গলিক ক্রিয়াদির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর বন্ধু, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রয়াতের আত্মার মঙ্গল কামনায় প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা পরিষদের অফিস সহায়ক নিহত

চালতা পাড়া নিয়ে বিরোধে ঘরবাড়িতে তাণ্ডব, কাটা পড়ল অর্ধশতাধিক গাছ

কিশোরগঞ্জে ২৪০০ টাকার জন্য যুবক খুন

বর্ষায় সরে গেছে ব্রিজের সংযোগ সড়কের মাটি, দুর্ভোগে কৃষক

অচেতন অবস্থায় উদ্ধার, ঢাকায় নেওয়ার পথে মৃত্যু মাদ্রাসাশিক্ষকের

হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫

নতুন বাস নামানো নিয়ে বিরোধ: কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বিএনপি নেতা জাহাঙ্গীরকে খুন করান ছোট ভাই আলমগীর, দাবি নিহতের স্ত্রীর

ভৈরবে দোকান ও বাড়ি লুটপাট, ঘটনা ধামাচাপা দিতে বিকাশে ঘুষ গ্রহণ ওসির

ভৈরবের মেঘনা নদীতে বালু তোলা নিয়ে পাল্টাপাল্টি হামলা, যুবদল নেতা আহত