হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেল ২৯ বস্তা টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি

মাদ্রাসার শিক্ষার্থীরা পাগলা মসজিদের টাকা গুনছে। ছবি: আজকের পত্রিকা

তিন মাস ১৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১০টি দানবাক্স (সিন্দুক) ও ১টি ট্রাঙ্ক খোলা হয়েছে। আজ শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে এসব দানবাক্স খোলা হয়।

সরেজমিনে দেখা গেছে, দানের সিন্দুক থেকে টাকা প্রথমে বস্তায় ভরা হয়। এরপর টাকা গণনার জন্য বস্তাগুলো মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বস্তা থেকে টাকা মেঝেতে ঢেলে দেওয়ার পর শুরু হয় গণনার কাজ।  

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। এখন টাকা গণনার কাজ চলছে।

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. শওকত উদ্দীন ভূঞা বলেন, টাকা গণনায় পাগলা মসজিদ মাদ্রাসার ১৩০ জন ছাত্র, জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ১৫৫ জন ছাত্র, পাগলা মসজিদের ৩৬ জন স্টাফ, রূপালী ব্যাংকের ৭৫ জন কর্মকর্তা, সেনাবাহিনীর ১০ জন সদস্য, ১০ জন আনসার সদস্য, ২০ জন পুলিশ, ৫ জন র‍্যাব ও জেলা প্রশাসন থেকে ২০ জন কাজ করছেন। এবার দানবাক্স খোলার সময় পার হয়ে যাওয়ার অতিরিক্ত একটি টিনের ট্রাঙ্ক বাড়ানো হয়েছে।

এর আগে চলতি বছরের ১৭ আগস্ট মসজিদের ৯টি দান সিন্দুক খুলে পাওয়া গিয়েছিল ২৮ বস্তা টাকা। তখন দিনভর টাকা গণনা শেষে পাওয়া গেছে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা। সঙ্গে পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার গয়নাসহ বৈদেশিক মুদ্রা। এবার গতবারের তুলনায় টাকার পরিমাণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা থেকে এসেছিল ভাড়াটে খুনিরা, চাপাতিসহ ৩ জন গ্রেপ্তার

প্রাইভেট পড়ানোর টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন শিক্ষার্থীর মা

কিশোরগঞ্জে মসজিদের সিলিং ফ্যান চুরির ঘটনায় ক্রেতাসহ ২ জন গ্রেপ্তার

হাওরের ডাকাতদের তালিকা আছে, অভিযান চালিয়ে ধরুন: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নিকলীর হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

‘খুন হওয়া’ যুবক দুই বছর পর জীবিত উদ্ধার, হত্যা মামলায় জেল খাটা ঠিকাদারের ক্ষোভ

কিশোরগঞ্জের নিকলী থানা হাজত থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবজাতকের লাশ নিয়ে ফিরছিলেন, মাঝহাওরে ডাকাতের কবলে সর্বস্ব হারালেন

কামারখন্দে ১ হাজার ৬৭০ কৃষক পেলেন প্রণোদনার সার-বীজ

ভুল দাগে উচ্ছেদ, বিপুল ক্ষয়ক্ষতি