হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর আল আমিন সৈকত নিহত

ভৈরব প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় নিহত সাবেক কাউন্সিলর আল আমিন সৈকত। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মো. আল আমিন সৈকত (৪০) নিহত হয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ভৈরব বাজারের টিনপট্টি এলাকার রমজান আলীর আওয়ালির গলিতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আল আমিন সৈকতকে প্রথমে শহরের আল-শেফা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে আল আমিন সৈকতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের স্ত্রী তানিয়া খানম বলেন, ‘জায়গা-সম্পত্তি নিয়ে তাঁর চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা কয়েকবার হুমকিও দিয়েছিল। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি চাই।’

নিহতের মা মিনারা বেগম বলেন, ‘আগেও আল আমিনকে কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল। তাঁর চাচা মোমেন মিয়ার তিন ছেলের বিরুদ্ধে আমার অভিযোগ রয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরুল হুদা জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং তথ্য-উপাত্ত যাচাইয়ের কাজ চলছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ বা সার ডিলারশিপ-সংক্রান্ত কোনো বিরোধের বিষয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজি সোনা ও সাড়ে ১২ কেজি রুপা

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা