হোম > সারা দেশ > খুলনা

ইটভাটার ট্রাকচাপায় প্রাণ গেল ছেলের, আহত বাবা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে মাটি বহনকারী ট্রাকচাপায় প্রাণ গেল পাঁচ বছরের শিশুর। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শিশুর বাবা। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁধাকুল গ্রামের মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম আসাদুল ইসলাম। সে উপজেলার বাঁধাকুল গ্রামের বাসিন্দা ও ঘুষুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণির ছাত্র। 

নিহত শিশুর মা আসমা খাতুন বলেন, তার স্বামী শাহীন আলম একজন দিনমজুর। বৃহস্পতিবার দুপুরে ছেলে আসাদুলকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য কৃষ্ণ মন্দিরের সামনের রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা মোখলেসুর রহমান পল্টু ও জাকির হোসেনের মালিকানাধীন টিআরবি ইটভাটার মাটি বহনকারী ট্রাকচালক মনিরুল ইসলাম মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। অসতর্কতা বশত ট্রাকটি আসাদুল ও তার বাবা শাহীন আলমকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জরুরি বিভাগের চিকিৎসক শিশু আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর শাহীন আলমকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত শিশু আসাদুলের মরদেহ নিয়ে আসার জন্য আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।’ তবে চালক পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, ৪০ দস্যু আটক

খুলনায় এবার কোরবানির পশুর চাহিদার চেয়ে উৎপাদন বেশি

গণভোটের রায় অস্বীকার করে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

খুলনায় গণতান্ত্রিক অধিকার মঞ্চের নতুন কমিটি গঠন

খুলনায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তদের গুলি, যুবক আহত

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি ইব্রাহিম-সাধারণ সম্পাদক নাহিদ

খুলনায় সোনা মিয়া হত্যা মামলার মূল আসামি কানা বেল্লালসহ গ্রেপ্তার ২

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী মহড়া ও সাংবাদিকদের হুমকির ঘটনায় গ্রেপ্তার ২