হোম > সারা দেশ > খুলনা

‘একটি সাজানো সংসার তছনছ হয়ে গেল’

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

ছবি: আজকের পত্রিকা

মাইক্রোবাসে ছিলেন না জনি। ফলে তিনি বেঁচে গেলেও তিন শিশুসন্তান নিয়ে মারা গেছেন তাঁর স্ত্রী পুতুল। ফলে একটি সাজানো সংসার তছনছ হয়ে গেল। দেবরের বিয়েতে গিয়ে লাশ হয়ে ফিরলেন পুতুল, তাঁর তিন সন্তান আলিফ, সামিউল ও ইরাম।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টায় মোংলা-খুলনা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তারা সবাই মারা যায়।

রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে পুতুলের স্বামী জনিকে পাওয়া যায়নি। পুতুলের দেবর আলামিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাবি খুবই চঞ্চল ছিলেন। একহাতে সংসারের সবকিছু ম্যানেজ করতেন। সব সময় হাসিখুশি থাকতেন। ভাবির সঙ্গে আজ তাঁর তিন সন্তানও চলে গেল। একটি সাজানো সংসার তছনছ হয়ে গেল। কত সুন্দর সংসার ছিল আমাদের। এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম’ বলেই তিনি অঝোরে কাঁদতে থাকেন।

চাকরিতে ভুয়া জন্মতারিখ, গ্রাম পুলিশের কারাদণ্ড

বকেয়া পরিশোধের দাবিতে দৌলতপুর জুট মিল শ্রমিকদের অবস্থান ধর্মঘট

কুয়েট ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রতিশ্রুতি আইজিপির

খুলনায় ধান কাটা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

বর্ণাঢ্য আয়োজনে খুলনা দিবস পালিত

খুলনায় আদালত চলাকালে এজলাসে বিচারককে আইনজীবীর গালাগালি, দুই ঘণ্টা কার্যক্রম বন্ধ

রেলের ২০০ ব্রডগেজ কোচ আমদানি: নতুন কোচে চালু হতে পারে খুলনা ও পাবনাগামী সেবা

যশোরবাসীর দীর্ঘদিনের ‘বঞ্চনার’ অবসান ঘটাতে রেলমন্ত্রীকে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর চিঠি

খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

খুলনায় নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার