হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বিএনপি অফিসের ভেতরে গুলি, ২ যুবদল সদস্য গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনা নগরের লবণচরা থানাধীন পুটিমারী বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে যুবদলের দুই সদস্যকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা আনুমানিক ১টা ৪০ মিনিটে পুটিমারী বাজার-সংলগ্ন বিএনপি অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৫) এবং জাহিদ (৩৫)। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সার্জারি ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় কয়েকটি থানার একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত পারভেজ (৩৪) সেখানে প্রবেশ করেন। পূর্বশত্রুতার জেরে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন পারভেজ। এতে মাসুম বিল্লাহর বাঁ পায়ে ও জাহিদের ডান হাতের বাহুতে গুলি লাগে। গুলির ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে লবণচরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। গুলিবিদ্ধ মাসুম পুটিমারী বাজার কমিটির সভাপতি ও বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সদস্য বলে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পেরেছেন তিনি।

কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খুলনায় তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ

খুলনা-মোংলা: মহাসড়কের পাশে তিন বাজার, দুর্ঘটনার ঝুঁকি

খুলনা জেনারেল হাসপাতালের তরকারি মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী, অনিয়ম দেখে ক্ষুব্ধ

খুমেক হাসপাতালে আগুন, আহত ৫, দুই নার্স আইসিইউতে

খুলনায় দুই গ্রুপের সংঘর্ষ, ঠিকাদার গুলিবিদ্ধ

খুবি শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: সাবেক উপাচার্যের ভাগনে সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

কাঁচা পাট রপ্তানিতে শর্ত আরোপ: প্রতিবাদে খুলনায় শ্রমিক বিক্ষোভ, অবরোধ-ভাঙচুর

খুলনায় ঠিকাদার গুলিবিদ্ধ, সমিতির কার্যালয় দখল নিয়ে সংঘর্ষ

খুলনার ৮ উপজেলা: বছরজুড়েই জলাবদ্ধতা, ক্ষতি শতকোটি টাকার

কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্ত্রী জখম