হোম > সারা দেশ > খুলনা

দুই বছরের সাজার ভয়ে ১৫ বছর পলাতক দিন মণ্ডল, অবশেষে ধরা 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

দুই বছরের সাজা থেকে বাঁচতে ১৫ বছর পালিয়ে ছিলেন দিন মণ্ডল (২৫)। তবে পালিয়েও শেষ রক্ষা পেলেন না। আজ রোববার ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। 

জানা যায়, ২০০৯ সালে দিন মণ্ডল মাদক মামলায় গ্রেপ্তার হন। এরপর জামিনে বাড়িতে আসেন। ওই মামলায় দিন মণ্ডলের দুই বছরের সাজা হয়। পরে নিজ বাড়ি মহেশপুরের ন্যাপা গ্রাম ছেড়ে কোটচাঁদপুরের শিব নগর গ্রামে দীর্ঘ ১৫ বছর পরিবার নিয়ে বসবাস করেন। আজ (রোববার) ঝিনাইদহ র‍্যাব-৬ গোপন সংবাদে জানতে পারে, সাজাপ্রাপ্ত দিন মণ্ডল কোটচাঁদপুরের লক্ষ্মীপুর বাজারে আত্মগোপনে আছেন। দুপুরের দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করে র‍্যাব। পরে তাঁকে মহেশপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

মহেশপুর থানার পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবরটি শুনেছি। এরপর থানা থেকে র‍্যাব-৬ ক্যাম্পে আসামি আনতে পুলিশ পাঠানো হয়েছে।’

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি

খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ

জুট মিলে চুরির চেষ্টা, পালানোর সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

খুলনায় গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনায় হরিণের মাংস জব্দ

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ