হোম > সারা দেশ > খুলনা

আমরণ অনশনে ইবির চারুকলা বিভাগের শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে চারুকলা বিভাগের ১৫ শিক্ষার্থী অনশনে বসেন। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের জন্য বরাদ্দ দেওয়া কক্ষ ব্যবহারের দাবিতে আমরণ অনশনে নেমেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনশনে বসেন বিভাগটির ১৫ শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে থেকে বিশ্ববিদ্যালয়ে বিভাগটির যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনের চতুর্থ তলায় চারুকলা বিভাগকে শ্রেণিকক্ষের জন্য বরাদ্দ দিয়েছে প্রশাসন। কিন্তু সেগুলো ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ফোকলোর স্টাডিজ বিভাগের দখলে রয়েছে। এ অবস্থায় নিজেদের শ্রেণিকক্ষ ব্যবহারের দাবিতে অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা।

বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ ক্লাস পরীক্ষা দিচ্ছি মাত্র একটা রুমে। আমাদের কোনো নিজস্ব রুম নেই। এভাবে তো একটা বিভাগ চলতে পারে না। প্রশাসন রুম বরাদ্দ দিয়েছে। কিন্তু আমরা রুমগুলো বুঝে পাইনি। রুমগুলো বুঝে না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, উপাচার্য ও কলা অনুষদের ডিন ঢাকায় আছেন। আগামীকাল মঙ্গলবার আসবেন। তখন বিষয়টি সমাধান করা হবে।

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার