হোম > সারা দেশ > খুলনা

যুবলীগ নেতা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আটক

বাগেরহাট প্রতিনিধি

মাহাবুবুর রহমান শিকদার। ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালে যুবলীগ নেতা ইখলাস গাজী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদারকে (৪৫) আটক করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) বিকেলে উপজেলার গাববুনিয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

এর আগে গতকাল রোববার দুপুরে রামপাল বাসস্ট্যান্ড এলাকায় হুমায়ুনের দোকানের সামনে ইখলাস গাজীকে মারধর করেন মাহাবুবুর রহমান শিকদার ও তাঁর লোকজন। পরে হাসপাতালে নেওয়ার পথে ইখলাসের মৃত্যু হয়।

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ বিকেলে নিজ বাড়িতে ইখলাসের দাফন সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। ইখলাসের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও দেয়নি বলে জানিয়েছে পুলিশ।

রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, প্রধান অভিযুক্ত মাহাবুবুর রহমান শিকদারকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে। ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার শ্রীফলতলা দক্ষিণপাড়া গ্রামের মৃত দুলাল গাজীর ছেলে। তিনি রামপাল সদর ইউনিয়নের যুবলীগের সহসভাপতি ছিলেন।

গ্রেপ্তার মাহাবুবুর রহমান শিকদার শ্রিফলতলা গ্রামের আব্দুল মজিদ শিকদারের ছেলে।

ভাঙছে উপকূলের ঢাল সুন্দরবন

খুলনায় গুলিবিদ্ধ কিশোরীকে আনা হলো হাসপাতালে, খবর নিচ্ছে পুলিশ

খুলনায় শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে, মামলা

খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী নাদিম ও তার সহযোগী রানা গ্রেপ্তার

রান্নায় সবুজ হয়ে গেল গরুর মাংস: ল্যাব পরীক্ষার উদ্যোগ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের

খুবির দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না

খুলনার বটিয়াঘাটায় ইজিবাইকচালক রাজন হত্যায় গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তি

খুবি ছাত্রী হলে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ ক্যানটিন কর্মীর, উত্তাল বিশ্ববিদ্যালয়

খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু