হোম > সারা দেশ > খুলনা

খুলনার রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

গ্রেপ্তার শিপন শেখ। ছবি: আজকের পত্রিকা

খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন শেখকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি মডেল থানার জোয়াইড় মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি এবং র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদুর—এই যৌথ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আসামিকে ফরিদপুরের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জানুয়ারি খুলনা মহানগরীর খালিশপুর থানার মামুর আস্তানার ৬ নম্বর পল্টনঘাট ভৈরব নদের পশ্চিম পাশে রাজীবের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ফুফাতো ভাই ইয়াসিন মোল্লা শিপন শেখসহ কয়েকজনের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, শিপন শেখ ও মামলার অন্যান্য আসামিদের সঙ্গে রাজীব একসঙ্গে চলাফেরা করতেন। মামলার আসামিরা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতেন। এ কারণে রাজীব তাঁদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হন আসামিরা। ৩ জানুয়ারি রাত অনুমান পৌনে ৩টায় মোবাইল ফোনে কল পেয়ে রাজীব তাঁর স্ত্রীকে জানান, শিপন ও আকতার তাঁকে ডাকছেন। এরপর বাড়ি থেকে বের হওয়ার পর রাজীবের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ৯ জানুয়ারি লাশ উদ্ধারের খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে তাঁর স্ত্রী লাশটি রাজীবের বলে শনাক্ত করে।

স্বামীর বাড়িতে যাওয়া হলো না নববধূর, দুজন চিরনিদ্রায় দুই গ্রামে

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

‘একটি সাজানো সংসার তছনছ হয়ে গেল’

‘আমার আর কেউ থাকল না, আল্লাহ তুমি আমাকেও নিয়ে যাও’

রামপালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে এক পরিবারের ১০ জনসহ নিহত বেড়ে ১৪

মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় ছেলে কারাগারে

রামপালে নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, ২ শিশুসহ নিহত ১২

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষ, দুই শিশুসহ নিহত ১০

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

খুলনার ৪৭৫ অপরাধীর তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে