হোম > সারা দেশ > খুলনা

দুই মাস আগে চাকরিতে যোগদান, ঝুলন্ত লাশ উদ্ধার উপ–সহকারী কৃষি কর্মকর্তার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

দুই মাস আগে চাকরির প্রথম পোস্টিংয়ে সাতক্ষীরার কলারোয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন সুকান্ত বিশ্বাস (২৫)। শনিবার (১৯ আগস্ট) তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

সুকান্ত বিশ্বাস খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েনতলা গ্রামের স্বদেশ বিশ্বাসের ছেলে। তিনি গত ২৭ জুন কলারোয়ায় কৃষি কর্মকর্তা কার্যালয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘কলারোয়া পৌর সদরের স্থানীয় বাসিন্দা সূত্রে জেনেছি, কলারোয়ার কলাগাছি মোড়ের অমল রায়ের বাড়িতে ভাড়া থাকতেন মা ও ছেলে। বিকেলে মাকে টাকা দিয়ে বাজারে পাঠান সুকান্ত। বাসায় ফেরার পর দরজা বন্ধ দেখতে পান মা। আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’

কলারোয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি বলেন, ‘দুই মাস আগে চাকরিতে যোগ দেন সুকান্ত বিশ্বাস। কেরাগাছি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। অফিসে সব সময় চুপচাপ থাকতেন। তাঁর মা বলছেন, তিনি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন কিন্তু কাউকে কিছু জানাতেন না। কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।’

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘সুকান্ত বিশ্বাস কী কারণে গলায় ফাঁস দিয়েছেন তা এখনো জানা যায়নি। এ জন্য একটি অপমৃত্যু মামলা হয়েছে।  বিষয়টি আরও নিশ্চিত হতে মরদেহ পোস্টমর্টেমের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

খুলনায় জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে পেট্রলপাম্পে হাতাহাতি

কুমিরে আক্রমণে নিহত সুব্রতের স্ত্রী চান না, তাঁর একমাত্র সন্তান বাপ-দাদার পেশায় আসুক

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুম, সম্পাদক নান্নু

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার

খুলনায় শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী গ্রেপ্তার

খুলনা আইনজীবী সমিতির নির্বাচন কাল

খুলনায় ছিনতাইকারীর লক্ষ্যভ্রষ্ট গুলিতে আরেক ছিনতাইকারী নিহত

দৌলতদিয়ায় বাসডুবিতে হাফেজা হওয়া হলো না আয়েশা সিদ্দিকার, থামল ১৮ পারাতেই

‘ফেরিতে বড় মেয়েকে নিয়ে নেমে যাই, স্ত্রী আর ছোট মেয়ের সন্ধান পাইনি’

বেড়াতে নিয়ে স্ত্রীকে নদীতে ফেলে দিলেন স্বামী