হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় মৎস্য শিকারির মরদেহ উদ্ধার

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা-কোমরপুর স্লুইসগেটসংলগ্ন এলাকায় মনিরুল ইসলাম (৫২) নামের এক মৎস্য শিকারির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পথচারীরা মরদেহটি দেখে জনপ্রতিনিধিদের খবর দেন। তাঁদের কাছ থেকে জানতে পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেন। 

মনিরুল ইসলাম কুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আলাউদ্দীনের ছেলে। 

পারুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা বলেন, ‘ভাতশালা-কোমপুর স্লুইসগেট-সংলগ্ন খালে মনিরুল ইসলাম মাছ ধরতে যান। প্রতিদিনের মতো বুধবার মাছ ধরতে এসে আর বাড়িতে ফেরেননি। ভোরে পথচারীরা তাঁকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে স্থানীয়রা মনিরুলকে শনাক্ত করলে তাঁর পরিবারে খবর পাঠানো হয়।’ 

ফরহাদ হোসেন হিরা আরও জানান, মনিরুল ইসলাম বহুদিন ধরে অসুস্থ থাকায় ভারী কোনো কাজ করতে পারেন না। 
 
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে ওই ব্যক্তি ইতিপূর্বে কয়েকবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিল বলে জানাতে পেরেছি।’

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার