হোম > সারা দেশ > খুলনা

দুই পক্ষের অন্তর্দ্বন্দ্বে যুবক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনা নগরীতে দুই পক্ষের অন্তর্দ্বন্দ্বে মো. নয়ন (২৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। নগরীর টুটপাড়া এলাকার দারোগার বস্তি বালুর মাঠ ফাঁকা স্থানে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ নয়নকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার বাসিন্দা নুলয় শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রাত ৮টার দিকে নয়ন টুটপাড়া এলাকার দারোগার বস্তি বালুর মাঠ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষ নুর আজিম গ্রুপের সদস্য ধলু, নাহিদ, হাসানসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজন মুখে মাস্ক ও মাথায় টুপি পরে এসে তাঁকে গুলি করেন। একটি গুলি নয়নের ডান পায়ের হাঁটুর ওপরে বিদ্ধ হয়। গুলির শব্দে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ নয়ন মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদক, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি টুটপাড়া এলাকার একটি অংশ নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে। মাদক-সংক্রান্ত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

গরু নিয়ে হাটে যাওয়ার পথে নছিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

অগ্নিদগ্ধের প্রাথমিক চিকিৎসা জানা নেই ৬০% মানুষের

দুর্বৃত্তের ছোড়া গুলিতে বৃদ্ধা আহত

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

মসজিদের বারান্দা থেকে দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার

খুলনার দাকোপে র‍্যাবের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নিল জনতা

অর্থ আত্মসাতের মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ৫ বছর কারাদণ্ড

খুলনায় যুবককে গুলি করে হত্যা, মাছের ঘের থেকে লাশ উদ্ধার

খুমেক হাসপাতাল: অগ্নিকাণ্ডে শতাধিক রোগীর অস্ত্রোপচার আটকে গেছে

খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল ৭টায়