হোম > সারা দেশ > খুলনা

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রাঙ্গেমারী এলাকায় তন্ময়ের প্লট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রাতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত আজিজুল ইসলাম বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের হবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছুক্ষণ পর তিন-চারটি মোটরসাইকেলে করে ছয়-সাতজন যুবক এক ব্যক্তিকে উপজেলার রাঙ্গেমারী এলাকায় তন্ময়ের প্লটে নিয়ে আসে। সেখানে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে, নিহতের গলার ডান পাশে কানের নিচে এবং পিঠের ডান পাশে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলটি নির্জন। ধারণা করা হচ্ছে, আজিজুলকে অন্য কোথাও থেকে এনে সেখানে হত্যা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত আজিজুল ইসলামের বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ সাতটি মামলা রয়েছে। তবে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে: আইনমন্ত্রী

র‍্যাবের তালিকা: খুলনায় ৩৩ চাঁদাবাজ-সন্ত্রাসী

রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী ঘিরে নতুন সাজে পিঠাভোগ-দক্ষিণডিহি

খুলনায় ‘ডাকাত’ রাজুকে বহনকারী অ্যাম্বুলেন্সে গুলি

খুবিতে জার্মান দার্শনিক ও সমাজবিজ্ঞানী হাবেরমাসের সামাজিক-রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে সেমিনার

খুলনায় যুবক গুলিবিদ্ধ

সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, ৪০ দস্যু আটক

খুলনায় এবার কোরবানির পশুর চাহিদার চেয়ে উৎপাদন বেশি

গণভোটের রায় অস্বীকার করে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

খুলনায় গণতান্ত্রিক অধিকার মঞ্চের নতুন কমিটি গঠন