হোম > সারা দেশ > খুলনা

দিঘলিয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি 

খুলনার দিঘলিয়ায় দুর্বৃত্তের গুলিতে মারজান আহমেদ মুন্না নামের এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে নগরীর মুজগুন্নী বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।

মুন্না দিঘলিয়া উপজেলার সুগন্ধী গ্রামের বাসিন্দা। তিনি সেনহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এক বছর ধ‌রে নগরীর মুজগুন্নীতে তাঁর নানা বাড়িতে থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুন্নার মামা রিয়াজ ব‌লেন, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন মুন্না। পরে রাত সা‌ড়ে আটটার দি‌কে আবার বা‌ড়ির উদ্দেশ্যে রওনা দেন। ওই সময়ে মুজগুন্নী বাসস্ট্যান্ডের সামনে পৌঁছালে সামনে থেকে দুজন যুবক আসেন। এ সময় খুব কাছ থেকে মুন্নাকে গুলি করা হয়। এ সময় এক‌টি গুলি মুন্নার বাম চোয়ালে লা‌গে এবং ঘটনাস্থলেই তিনি লু‌টি‌য়ে প‌ড়েন। এরপর জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পরপর দুটি ফাঁকা গুলি ছোড়েন যুবকেরা। পরে মুন্নার মৃত্যু নিশ্চিত ক‌রে তাঁরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মুন্নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের ‘প্রধান শুটার’ পারভেজ গ্রেপ্তার

খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

অধীনস্থদের নিয়ে বিতর্কিত মন্তব্য: খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার স্ট্যান্ড রিলিজ

খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী চ্যাগা সোহেল গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে ডিসিপ্লিন থেকে অব্যাহতি, তদন্ত শুরু

গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনায় মামলা, স্ত্রীসহ এএসআই গ্রেপ্তার

তরকারি পুড়ে যাওয়ায় গৃহপরিচারিকাকে গরম কড়াইয়ের ছ্যাঁকা ও মারধর, অভিযুক্ত পুলিশ দম্পতি

খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮, কয়েক শিক্ষার্থী হাসপাতালে

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল