হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ৩৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ 

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আনুমানিক ৩৫ লাখ টাকার ভারতীয় অবৈধ ওষুধ জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকা থেকে এগুলো জব্দ করে গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন। বিষয়টি নিশ্চিত করেন জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান। এ সময় মো. আব্দুল হান্নান (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। 

মাটিরাঙ্গা সেনা জোন সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াসু থেকে মাহিন্দ্রা গাড়িতে করে ভারতীয় অবৈধ ওষুধ খাগড়াছড়ি নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে মাটিরাঙ্গা জোন থেকে ক্যাপ্টেন রাহফিন আহমদের নেতৃত্বে সেনাসদস্যের একটি দল নতুনপাড়া এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় ৪৪ হাজার ৬৪০টি টার্গেট ট্যাবলেট, ২ লাখ পেরোপটিন ট্যাবলেট এবং ৫৬ হাজার ডেক্সন ট্যাবলেট জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকার বেশি। এ সময় মো. আব্দুল হান্নান (৫২) নামের এক ব্যক্তিকে মাহিন্দ্রা গাড়িসহ আটক করা হয়। 
 
অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, চোরাকারবারিদের যেকোনো মূল্যে প্রতিরোধ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পণ্য কাস্টমস অফিসে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

পাহাড়ের প্রত্যন্ত জনপদে চিকিৎসাসেবায় লক্ষ্মীছড়ি সেনা জোন

চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞ নিয়ে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনা মূল্যে চিকিৎসাসেবা

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর সহায়তায় কাটল পানিসংকট, উপকৃত ৪০০ পরিবার

বাবার অপূর্ণ স্বপ্ন পূরণে ৯ বছরের সাইফের ক্রিকেটযাত্রা

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা